✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে পদত্যাগ করেছি: নাহিদ ইসলাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৫, | ১১:৪১:৫৩ |

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘গণ-অভুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি এসব কথা বলেন। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ছয় মাসে তিনি দুটি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ছয় মাস খুবই কম সময়। তারপরও তিনি চেষ্টা করেছেন বলে জানান। বলেন, তার কাজের মূল্যায়ন জনগণ করবে।

নাহিদ ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে, সেখানে অংশগ্রহণ করার তার অভিপ্রায় আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..