✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফিরতি যাত্রায় ১১ জুনের টিকিট পাওয়া যাচ্ছে আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০১, | ১১:২৭:৩৫ |

ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। গত শনিবার (৩১ মে) আগামী ১০ জুনের টিকিট বিক্রি হয়েছে।

রোববার (১ জুন) আগামী ১১ জুননের টিকিট পাওয়া যাবে। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।

 

 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩, ১৪ জুনের টিকিট ৪ এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করছে রেলওয়ে। এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

টিকিট ক্রয়ের বিষয়ে তথ্যাবলী

প্রতিজন টিকেটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গ কিনতে পারবেন না। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীর নাম টিকিট কেনার সময় লিখতে হবে। এ ছাড়া কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..