হাসিনা পরিবারের নামে থাকা ১২ সড়ক ও সেতুর নাম পরিবর্তন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৪, | ১১:২৫:৩৫ |

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের নামে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সারা দেশের ৪টি মহাসড়ক ও ৮টি সেতুর নাম পরিবর্তন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. গোলাম জিলানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা মাওয়া মহাসড়কের ইন্টার সেকশন থেকে মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার ও পাচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটার জাতীয় মহাসড়কের নাম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে’ পরিবর্তন করে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে রাখা হয়েছে।

সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়কের নাম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক’ পরিবর্তন করে সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক রাখা হয়েছে।

মাদারীপুর সড়ক বিভাগাধীন মাদারীপুর (মোস্তফাপুর)-ভায়া কাজিরটেক ব্রীজ হয়ে শরীয়তপুর পর্যন্ত দীর্ঘ ২২২.৭৫ কিলোমিটার মহাসড়কের নাম ‘শেখ হাসিনা মহাসড়ক’ পরিবর্তন করে কাজিরটেক ব্রীজ-শরীয়তপুর মহাসড়ক রাখা হয়েছে।

চট্টগ্রাম সড়ক বিভাগাধীন বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কটির নাম ‘শেখ হাসিনা সরণি’ পরিবর্তন করে বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলার কাঁচদহঘাট নামক স্থানে করতোয়া নদীর উপর নির্মিত ২৭৮৮৮ মিটার পিসি গার্ডার সেতু নাম ‘ওয়াজেদ মিয়া সেতু’ পরিবর্তন করে কাঁচদহ সেতু, পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ৪৯তম কিলোমিটারে আন্দারমানিক নদীর উপর নির্মিত সেতুর নাম ‘শেখ কামাল সেতু’ পরিবর্তন করে আন্দারমানিক সেতু, পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ৬১তম কিলোমিটারে সোনাতলা নদীর উপর নির্মিত সেতুর নাম ‘শেখ জামাল সেতু’ পরিবর্তন করে সোনাতলা সেতু, পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ৬৬তম কিলোমিটারে খাপড়াভাঙ্গা নদীর উপর নির্মিত সেতুর নাম ‘শেখ রাসেল সেতু’ পরিবর্তন করে খাপড়াভাঙ্গা সেতু, পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় বলেশ্বর নদীর উপর নির্মিত ৩৮৭.৩১ মিটার দীর্ঘ ইন্দুরকানি সেতুর নাম ‘শহীদ শেখ ফজলুল হক মনি সেতু’ পরিবর্তন করে ইন্দুরকানি সেতু, পিরোজপুর সড়ক বিভাগাধীন রাজাপুর-নৈকাঠী-বেকুটিয়া-পিরোজপুর জেলা মহাসড়কের ১২৩ম কিলোমিটারে বেকুটিয়া পয়েন্টে কঁচা নদীর উপর নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ পরিবর্তন করে বেকুটিয়া সেতু, নারায়ণগঞ্জ সড়ক বিভাগাধীন ২য় শীতলক্ষ্যা সেতুর নাম ‘সুলতানা কামাল সেতু’ পরিবর্তন করে ডেমরা সেতু ও বরিশাল জেলায় অবস্থিত দপদপিয়া সেতুর নাম ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতু’ পরিবর্তন করে দপদপিয়া সেতু করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...