✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভক্তদের বিদায় জানালেন কোয়েল মল্লিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০১, | ১১:২১:৩৫ |

বাণিজ্যিক সিনেমা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। দীর্ঘ ২২ বছরের কর্মজীবনে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী বর্তমানে মনোযোগ দিচ্ছেন ভিন্নধর্মী চরিত্র ও কনটেন্ট-ভিত্তিক সিনেমার দিকে।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘সোনার কেল্লায় যকের ধন’ ছবি নিয়ে ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাণিজ্যিক ছবিতে আর আগ্রহ না থাকার কথা স্পষ্ট করেন কোয়েল।

তাঁর ভাষায়, ওই ছবিগুলোর জন্যই আজকের আমি। কিন্তু এখন সময় বদলেছে, আমিও অনেকটা পরিণত হয়েছি। ওই ধরনের ছবির কোটা আমার শেষ বলা যায়।

এ ছাড়া কোয়েল বলেন, নতুন প্রজন্ম কীভাবে এগিয়ে আসছে তা দেখতে চান তিনি। যদিও এখন আগের মতো বাণিজ্যিক সিনেমার সংখ্যা কমে গেছে। তবুও তিনি মনে করেন, বাণিজ্যিক ও কনটেন্ট-ভিত্তিক সব ধরনের সিনেমার মধ্যে ভারসাম্য থাকা উচিত।

ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করার প্রসঙ্গে কোয়েল বলেন, আমার তো মনে হয় সবে কাজ শুরু করলাম। কীভাবে এতগুলো বছর কেটে গেল, বুঝতেই পারিনি!

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..