✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ সহজ নয়: আসিফ নজরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৪, | ১১:১৫:১৭ |

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণে জন্য সরকারের প্রচণ্ড রকমের তাড়না ও চেষ্টা রয়েছে। আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থেকে বর্তমান পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের চেষ্টা করছি। তাই সব সময়ই নতুন নতুন উপায় ভাবছি।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী পিটিআইয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি।মানবাধিকার রক্ষা করে বিচার সুনিশ্চিতের লক্ষ্যে কর্মশালা হয়।

উপদেষ্টা বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে। এর কারণ অন্তর্বর্তী সরকার প্রায় ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে দেশের শাসন কাজ পরিচালনা করা খুব সহজ নয়।’

ড. আসিফ নজরুল বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকারের শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশির ভাগই দেশে রয়েছে। তাদের হাতে প্রচুর টাকা এবং বদ মতলব রয়েছে। সব মিলিয়ে দেশের পরিস্থিতি ভালো করার চেষ্টা অব্যাহত থাকলেও তা খারাপ হচ্ছে। সরকার তা থেকে উত্তরণের চেষ্টা করছে।’

পরে পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইন উপদেষ্টা।

কর্মশালায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, রাতে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। ছিনতাই প্রতিরোধে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রপলিটন পুলিশ, র‍্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কিনা। না হলে আমাদের অন্য পরিকল্পনায় যেতে হবে।

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ রাজশাহী বিভাগীয় পর্যায়ের বিচারক, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন কর্মশালায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..