✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সালাহউদ্দিনের বক্তব্য নিজের ফেসবুক পেজে তুলে ধরলেন এনসিপি নেতা সারজিস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২১, | ১০:৫১:০২ |

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যকে সমর্থন জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

রবিবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই বক্তব্যগুলো শেয়ার করেন।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক ডিএনএতে গণতন্ত্র নেই।
জন্মলগ্ন থেকে তারা কখনোই বাংলাদেশের পক্ষে রাজনীতি করেনি, বরং যাদের স্বার্থে কাজ করেছে আজ তাদেরই আশ্রয়ে রয়েছে।
 
তার মন্তব্য, যেখানে তাদের উৎপত্তি, বিনাশও সেখানেই হবে বলে আশা করা যায়।’
তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পক্ষ-বিপক্ষের ইস্যু টেনে জনগণকে বিভক্ত করা একটি ভুল কৌশল। বিএনপি এ ধরনের রাজনীতি সমর্থন করে না। তার ভাষায়, স্বাধীনতার ৫৪ বছর পরে এই চেতনার ব্যবসা আর চলবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..