✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিয়ে বাড়িতে গান বাজানোয় মারধর, নিহত বরের চাচা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৩, | ১০:২৯:৩৯ |

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ৪৫ বছর বয়সী কামাল বেপারী উপজেলার মাঝগাঁও মানিকপুর পশ্চিমপাড়া এলাকার ইসমাইল ব্যাপারীর ছেলে।

ওই এলাকায় শনিবার(২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে বড়াই গ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান।

কামাল ব্যাপারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এ সময় সময় প্রতিবেশী শামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী সেখানে এসে গান বাজাতে নিষেধ করেন। এ সময় কামালের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা কামালকে লাথি, কিল-ঘুষি মারলে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরিদর্শক মাহবুবুর বলেন, এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..