✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ এক পরিবারের ৩ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৩, | ১০:২৫:১১ |

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- জাহাঙ্গীর (৩২) স্ত্রী বিউটি (২৮) ও সন্তান তোহা (৫)।

জাহাঙ্গীর একটি ওষুধ কারখানায় এবং তার স্ত্রী একটি চামড়াজাত পণ্যের কারখানায় চাকরি করেন। তাদের বাড়ি মাগুরা জেলায়। রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করত পরিবারটি।

রবিবার সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলেই এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রতিবেশীরা। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

প্রতিবেশী হাবিব বলেন, ‘সকালে রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গেলেই এ ঘটনা ঘটে। তাতে তিনজনই দগ্ধ হয়। শিশুটিই বেশি দগ্ধ হয়েছে। ঘরের কিছু জিনিসও আগুনে পুড়েছে। বিস্ফোরণে তাদের ঘরের জানালাও বেঁকে গেছে। গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।’

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকালের দিকে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে বিউটির শরীরের ৩৩ শতাংশ, জাহাঙ্গীরের শরীরের ৯১ শতাংশ ও শিশু তোহার ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছিল। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়, অন্যরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..