✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মণ্ডপ পাহারায় বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২১, | ০৯:৪০:৪০ |
শারদীয় দুর্গাপূজা ঘিরে মণ্ডপ পাহারায় আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২১ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে, সেটা অস্বীকার করার উপায় নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীও এক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিচ্ছে।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মণ্ডপ পাহারায় আগামী বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এর আগে পূজা মণ্ডপের স্বেচ্ছাসেবকরা সতর্ক দৃষ্টি রাখবেন বলে পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। তবে নির্বাচন ঘিরে অনেক সময় ছোটখাটো ঘটনা ঘটে থাকে। সেটিও যাতে ঘটতে না পারে, সেই পদক্ষেপ নেয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, মিয়ানমার থেকে মাদক আসছে, অপরদিকে দেশ থেকে সার পাচার হচ্ছে। এসব রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হচ্ছে। মাদকের সঙ্গে যুক্তরা আগের তুলনায় অনেক বেশি ধরা পড়ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..