✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘সরকারের সুচিন্তিত নীতি-কৌশলে মূল্যস্ফীতি দ্রুত কমছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৭, | ০৯:২৭:১৩ |

অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামীতে মূল্যস্ফীতি আরও কমবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান শফিকুল আলম।

পোস্টে শফিকুল আলম উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।

তিনি লিখেন, জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ কম। খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে  হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

প্রেস সচিব আরও বলেন, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো (বিবিএস) আজ মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। বিবিএস এর তথ্যে দেখা যায়- জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গতবছরের জুনে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। গত জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণ কমে ৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। জুন, ২০২৪-এ খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪২ শতাংশ।

এদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি গত জুন মাসে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ, যা গত মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।  জুন, ২০২৪-এ খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।

– বাসস


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..