✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ই-গেটে ১৮ সেকেন্ডে ইমিগ্রেশন, যাত্রীরা খুশি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-৩০, | ০৮:৪৮:৩১ |

ঢাকার বাসিন্দা জিল্লুর রহমান। ব্যাংকক যাওয়ার জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসেন। বিমানবন্দরে স্থাপিত ই-গেটের প্রবেশ পথে প্রথমে পাসপোর্ট ছবি সম্বলিত স্মার্ট কার্ডের পৃষ্ঠাটি স্ক্যান করান তিনি। ৪/৫ সেকেন্ডের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার সব তথ্য মিলে যায়। এরপর সামনে থাকা ক্যামেরার সামনে দাঁড়ান। সেখানে স্বয়ংক্রিয়ভাবে ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে তার মুখমণ্ডল মিলে যায়। এতে খুলে যায় দ্বিতীয় গেটও। মাত্র ১৮ সেকেন্ডের মাধ্যমে ইমিগ্রেশন সম্পন্ন হয় তার।

এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ইমিগ্রেশন কার্যক্রমও অল্প সময়ের মধ্যে শেষ করে ফ্লাইটে উঠেন তিনি। ই-গেটের মাধ্যমে দ্রুত সময়ে ইমিগ্রেশন শেষ করতে পেরে আনন্দিত এই যাত্রী।

তিনি বলেন, আগে ইমিগ্রেশন সম্পন্ন করতে ন্যূনতম আধঘণ্টা ধরে অপেক্ষা করতে হতো। অনেক সময় ১ ঘণ্টাও লাগতো। এখন অল্প সময়ে ইমিগ্রেশন সম্পন্ন হয়।

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ই-গেট ব্যবস্থা সরেজমিনে গিয়ে এমনটি দেখা যায়। দেখা যায়, বহির্গমন ও আগমনী যাত্রীদের মধ্যে যাদের ই-পাসপোর্ট রয়েছে, তারা বিমানবন্দরে স্থাপিত ই-গেট ব্যবহার করছেন। এতে মাত্র ১৮ সেকেন্ডের মধ্যে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন তারা। যা আগে ৩০ মিনিট কিংবা এরও অধিক সময় লেগে যেত।

ধানমন্ডির বাসিন্দা নূরী আক্তার ব্যাংকক যেতে বিমানবন্দর আসেন। অল্প সময়ে ইমিগ্রেশন সম্পন্ন হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আগে এক বস্তা কাগজ নিয়ে ইমিগ্রেশন চেকিংয়ের জন্য অপেক্ষা করা লাগত। কখনো কখনো ৩০ মিনিটেরও বেশি সময় লেগে যেত। খুব বিরক্ত লাগত। কিন্তু ই-পাসপোর্ট নিয়ে ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশন সম্পন্ন করায় এখন মাত্র ১৮ সেকেন্ড লেগেছে। এতে যাত্রীদের জন্য ভোগান্তি কমেছে।

অস্ট্রেলিয়াগামী যাত্রী তানজিলা আক্তার বলেন, ই-গেট স্থাপনের পর তিনি এই প্রথম বিদেশ যাচ্ছেন। তাকে লাইনে দাঁড়াতে হয়নি। বাংলাদেশও বিদেশের মতো এগিয়ে যাচ্ছে। তাই ভালোই লেগেছে। সিঙ্গাপুরগামী যাত্রী ক্যাপ্টেন রাশিদুল ইসলাম, ব্যাংককগামী যাত্রী সুফিয়া বেগম, সৌদি আরবগামী যাত্রী সাইফুল ইসলাম, থাইল্যান্ডগামী যাত্রী পারভেজসহ অন্তত শতাধিক যাত্রী ই-গেট দিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করার পর বলেছেন, ভোগান্তি কমে গেছে।

এ সংক্রান্ত হযরত শাহজালাল বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে স্থাপিত ই-গেটের সামনে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল হাসান, ই-পাসপোর্ট প্রকল্পের কর্নেল খালিদ সাইফুল্লাহ, উইং কমান্ডার আক্তারুজ্জামান, লে. কর্নেল শরীফুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন প্রশাসন) মোহাম্মদ শাহরিয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..