✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাজাপ্রাপ্ত ৮ ছাত্রদল নেতা কারাগারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২১, | ০৮:৩৮:৪৩ |
নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ও বর্তমান ছাত্রদলের ৮ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর বলেন, ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতাকে নাশকতার মামলায় ফ্যাসিস্ট সরকার সাজা দিয়েছিল। মিথ্যা মামলায় তারা আদালতের প্রতি সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করেন।
শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শিগগিরই উচ্চ আদালতে আপিল করা হবে।
আসামিরা হলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল খান, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহসভাপতি সোহাগ মোল্লা, সাবেক ছাত্রদের নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, ছাত্রদল নেতা হান্নান মামুন, ছাত্রদল নেতা রাশেদ উল্লাহ রাশেদ, ছাত্রদল নেতা আলমগীর বিশ্বাস রাজু ও ছাত্রদল নেতা মো. রাসেল। এদের মধ্যে গুলশানের এক ও বনানীর দুই মামলায় আওয়ালের সাত বছর, গুলশান থানার এক মামলার রাসেল ও রাজুর সাড়ে তিন বছর এবং বনানী থানার এক মামলায় অপর পাঁচজনের দুই বছরের সাজা হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..