✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেন শাকিব, পেয়েছেন গ্রিন কার্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-২৮, | ০৮:৩২:২৬ |

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য টানা সাত মাস ধরে সেখানে অবস্থান করছেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। অবশেষে দেশটির গ্রিন কার্ড পেলেন দেশের এই শীর্ষ নায়ক। একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম এ খবর প্রকাশ করলেও বিষয়টি নিয়ে এখনো কোনো বক্তব্য দেননি শাকিব।

ঘনিষ্ঠ সূত্রের দেওয়া তথ্য মতে, শাকিব গ্রিন কার্ড আরও আগেই পেয়েছেন। তবে প্রিন্ট আকারে যে কার্ড তার হাতে আসার কথা, সেটাও সম্প্রতি পেয়ে গেছেন।

গত বছরের নভেম্বরে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব। গিয়েই গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। সেটার শর্তস্বরূপ টানা সাত মাস নিউইয়র্কে বসবাস করেছেন। এমনকি গত রোজার ঈদও তিনি সেখানে উদযাপন করেছেন। যেটা ছিল পরিবার ছাড়া তার প্রথম ঈদ।

এদিকে শোনা যাচ্ছে, সপ্তাহ খানেক পরই দেশে ফিরছেন শাকিব খান। আগামী ৬ জুলাই তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সেক্ষেত্রে ঢাকায় পৌঁছাবেন ৮ জুলাই। কোরবানির ঈদটা পরিবারকে নিয়েই উদযাপন করবেন তিনি।

তবে খুব বেশিদিন দেশে থাকবেন না শাকিব। কারণ যুক্তরাষ্ট্র থেকে তিনি একটি সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন। ‘রাজকুমার’ নামের সেই সিনেমার শুটিংয়ের জন্য আবার উড়াল দেবেন মার্কিন মুলুকে। এই সিনেমায় তার নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..