✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিলো ইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৫, | ০৮:০৭:০৫ |

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন এখন থেকে সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি অনুষ্ঠিত এক মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এই নির্দেশনা দেয়া হয়।
ইসি কর্মকর্তারা জানান, এনআইডি সংশোধনের আবেদন এখন আর ফেলে রাখার কোনো সুযোগ নেই। যত জটিল আবেদনই হোক-না কেন, ৪৫ দিনের মধ্যে তা অবশ্যই নিষ্পত্তি করতে হবে।
 
এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২-কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত দেয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি।’
ইসির তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
বর্তমানে পেন্ডিং থাকা আবেদনের সংখ্যা ৮৭ হাজার ৬৪১টি, যা দ্রুত নিষ্পত্তি করা হবে বলে ইসি জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..