✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে জনগণই দিতে বাধ্য করবে: মুফতি ফয়জুল করিম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৮, | ১০:০২:০৯ |
অন্তর্বর্তী সরকার কোনো চাপে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না দেয়, তবে জনগণই সেই নির্বাচন দিতে বাধ্য করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ফয়জুল করিম বলেন, সংস্কার না করে নির্বাচন মেনে নেয়া হবে না। আগে সংস্কার, দৃশ্যমান বিচার, তারপর নির্বাচন। তিনি আরও বলেন, পিআর ব্যবস্থায় ১ শতাংশ নেতিবাচকতা থাকলেও ৯৯ শতাংশ ইতিবাচক দিক রয়েছে। এ ব্যবস্থায় সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, ফলে দেশে নতুন করে ফ্যাসিস্ট শাসন কায়েম হওয়ার সুযোগ থাকবে না।
 
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাসিনা আমলের নির্বাচন পদ্ধতি অব্যাহত থাকলে দেশে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে। তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া কোনো বিকল্প নেই। যারা পিআর নির্বাচন চায় না, তারা আসলে স্বৈরাচার হতে চাইছে।
নেতারা আরও হুঁশিয়ারি দেন, বৈষম্য দূর না হলে আবারও জুলাই আন্দোলনের মতো গণআন্দোলন গড়ে উঠবে। যারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে, তারা পালানোর জায়গা পাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বায়তুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..