✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৮, | ০৯:৫৯:৩০ |
কুমিল্লায় অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলায় কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার আমলি আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত জাহান চৌধুরী এই পরোয়ানা জারি করেন।
আইনজীবী আবুল কালাম হত্যায় ৩৫ জনের সংশ্লিষ্টতা উল্লেখ করে বুধবার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
১৬ জনের তালিকায় সাবেক এমপি বাহার ও সাবেক মেয়র তাহসিন বাহার ছাড়াও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উল্ল্যাহ খোকন, সাবেক কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ, ইশতিয়াক সরকারও রয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সাবেক এমপি বাহার, সাবেক মেয়র সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা চার্জশিট আদালত গ্রহণ করেছেন। এ সময় আদালতের বিচারক নিশাত জাহান চৌধুরী পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকায় বিজয় মিছিল শেষে বাসায় ফেরার পথে নগরীল মোগলটুলী এলাকায় গুলিবিদ্ধ হন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ নেতা ও কুমিল্লা বারের সদস্য অ্যাড. আবুল কালাম আজাদ। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এমপি বাহারসহ কয়েকজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার সহকর্মী জসীম উদ্দিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..