✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সম্মেলনের আগে স্থগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ ফজলুর রহমানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৮, | ০৯:২৬:০০ |
কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আগে নিজের ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নিতে দলটির নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন ফজলুর রহমান। তিনি বলেন, আমি তো মানুষ, আমার ভুলত্রুটি হতে পারে। আমি বিএনপির নেতৃত্বের প্রতি অনুরোধ করব, আপনারা কিশোরগঞ্জ জেলা সম্মেলনের আগে আমার সাসপেনশন দয়া করে উইথড্র করেন।
 
ফজলুর রহমান বলেন, আমি দল করতে চাই, আমার জেলায় সম্মেলন হবে, ১৩টা উপজেলার ২১টা ইউনিট আমি করছি ৮ বছর ধরে। এখন যারা করতেছে তারা সবাই ছোটভাই আমার। আমার সেই ফাউন্ডেশনের ওপরে তারা সংগঠনটা করতেছে। আমি এখান একদম বেকার হয়ে গেলাম, বাতিল হয়ে গেলাম! কিশোরগঞ্জের সম্মেলনে আমি যাইতে পারব না, এটা কে সহ্য করতে পারে?
তিনি আরো বলেন, আমি দলটার জন্য কী না করছি জেল খেটেছি, নির্বাসনে থেকেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে ৩০০ বক্তৃতা করেছি। আমার নেত্রী তো এখন সুস্থ, তিনি জানেন না এটা? তারেক রহমান সাহেবের নামে আমি যে বক্তৃতা করি, চাঁদাবাজি-ধান্দাবাজির বিপক্ষে আমি যে বক্তৃতা করি, সেটা অন্য কেউ করে? কোনো ধরনের চিন্তা না করে আমাকে তিন মাসের জন্য বহিষ্কার করে দিলেন; দিয়েছেন তাতে আমি খুশি হয়েছি, এখন তুলে নেন।
আমি অনুরোধ করি আপনাদের, সম্মেলনের আগে স্থগিতাদেশ তুলে নেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..