✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৭ বিয়ে করা বন কর্মকর্তাকে হেফাজতে নিলো পুলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৮, | ০৯:২৪:৩৭ |
১৭টি বিয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল বিভাগের সদ্য সাবেক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে এরই মধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের পুলিশি হেফাজতে নেওয়ার ঘটনাটি ঘটে।
 
পুলিশ জানায়, বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে গতকাল (মঙ্গলবার) সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগে সংযুক্ত করা হয়। এরপর রাতের আধারে তিনি বরিশাল ত্যাগ করতে চেয়েছিলেন। খবর পেয়ে স্থানীয় ঠিকাদারসহ বেশ কয়েকজন তাকে বাধা দেয়। এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। সেখান থেকেই তাকে হেফাজতে নেয়া হয়।
বাধাদানকারীদের অভিযোগ, বন কর্মকর্তা কবির বিভিন্ন সময় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ধার নিয়েছে। পাওনা পরিশোধ না করেই রাতের আধারে বরিশাল থেকে পালিয়ে যাচ্ছিলেন।
অপর দিকে পুলিশ জানায়, বিশৃঙ্খলা এড়াতেই তাকে হেফাজতে নেয়া হয়েছে। এ সময় বাধাদানকারীদের অভিযোগ শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..