✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজনীতিতে নতুন আলোচনায় গণপরিষদ নির্বাচন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৩, | ০৭:৪২:৩৮ |

৫৩ বছর পর রাজনীতিতে নতুন করে আলোচনায় স্থান পেয়েছে গণপরিষদ নির্বাচন। তবে বিষয়টি নিয়ে রাজনীতির মাঠে আছে দ্বিধাবিভক্তি। পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা। নতুন দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপি পক্ষে থাকলেও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি।

অবশ্য স্বাধীন বাংলাদেশে গণপরিষদ বিষয়টি কিন্তু নতুন নয়। মূলত সংবিধান রচনা করতে যে কমিটি গঠন করা হয় তাকে গণপরিষদ বলে। দেশের ৫৪ বছরের ইতিহাসে তা একবারই গঠিত হয়েছিলো ১৯৭২ সালের ২৩ মার্চ। ১৯৭০ সালের প্রাদেশিক ও জাতীয় নির্বাচনে জয়ী প্রতিনিধিরা ছিলেন এর সদস্য।

বর্তমানে গণপরিষদ ইস্যু নিয়ে আলোচনার সূত্রপাত ৫ আগস্টের পর সংবিধান পরিবর্তনের দাবি থেকেই। ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও গণপরিষদ নির্বাচনের দাবি তোলা হয়।

নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম এ বিষয়ে বলেন, রাজনৈতিক ঐক্যমত হলে, নির্বাচিত কিংবা অনির্বাচিত- দু প্রক্রিয়াতেই গঠন করা যায় এটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..