✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তৃতীয় দিনেও খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৮, | ০৬:৫৯:৪৯ |

আগুনে নিঃস্ব কড়াইল বস্তির হাজারও পরিবার। আগুন লাগার তৃতীয় দিনেও খোলা আকাশের নিচে দিন–রাত কাটছে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা। দেড় হাজারেরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। সীমিত সামর্থ্যের মাঝেও আগুনের আগে যাদের দিন কাটত নিজের ছন্দে।

আজ তাদের শেষ সম্বল আকাশ আর চোখের সামনে দাঁড়িয়ে থাকা পোড়া ধ্বংসস্তূপ। এখনও ছাইচাপা ধ্বংসস্তূপে হাতড়ে বেড়াচ্ছেন তারা। পুড়ে যাওয়া মালপত্রের ভেতর থেকে টিকে থাকার শেষ সম্বল খুঁজে বের করার চেষ্টা। খোলা আকাশের নিচে রাত কাটানোদের মধ্যে অসুস্থ হচ্ছেন শিশুরা।

 

 

 

যদিও কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা ও রাজনীতিবিদদের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে খাবার ও পোশাক পেয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে তা অপ্রতুল বলছেন বস্তিবাসীরা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, যারা এখানে সাহায্য-সহযোগিতা করছেন, ভালো করে সবার মধ্যে বন্টন করলে, সেক্ষেত্রে আমরা কিছুটা সুবিধা পাচ্ছি।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..