✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত: তাহের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৬, | ০৬:২৬:০০ |
আবারও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, পিআরসহ যেসব বিষয়ে ঐক্যমত হয়নি, সেসব বিষয়ে আন্দোলন ও আলোচনা একসঙ্গে চলবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইউরোপয়ীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।

তাহের বলেন, ‌‘ঐক্যমত কমিশনের সময় বাড়িয়ে কোনো কাজ হবে না; যদি না রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা থাকে। পরীক্ষামূলকভাবে একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত।’
এ সময় চলমান আন্দোলন কর্মসূচি যুগপৎ নয় দাবি করে তাহের বলেন, সুনির্দিষ্ট কিছু বিষয়ে দলগুলো কর্মসূচি পালন করছে। আর দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। এ সময় সবার কাছে নিজের জন্য দোয়া চান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..