✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গ্যাসের চাপ না থাকার কারণ জানাল পেট্রোবাংলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৮, | ১২:০৭:৪৭ |

বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বুধবার (১৮ জুন) পেট্রোবাংলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরও) এলএনজি কার্গো নোঙ্গর করতে না পারায় জাতীয় গ্রিডে আরএলএনজি সেন্ড আউট ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। যার ফলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গ্যাসের কোন কোন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে এলএনজি কার্গো নোঙ্গর শুরু হবে। জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা কৃর্তপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..