সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

ইসরায়েলের বক্তব্যের সময় ওয়াকআউট করেছে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২১, | ১১:৫১:৫৭ |

মরক্কোতে মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বাংলাদেশসহ বেশকিছু দেশ ওয়াকআউট করেছে। কিন্তু কিছু মহল তাৎক্ষণিক এ ওয়াকআউটকে ভুলভাবে ব্যাখ্যা করছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ৪র্থ গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন রোড সেফটিতে ইসরায়েলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বেশকিছু দেশের প্রতিনিধি তাৎক্ষণিক ওয়াকআউট করে। কিন্তু এটিকে ভুলভাবে ব্যাখ্যা করছে কিছু মহল। কারণ, বাংলাদেশ প্রতিনিধি দলও ওয়াকআউটকারী দেশগুলোর মধ্যে ছিল।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিলিস্তিন সংকট, ইসরায়েলের গণহত্যা ও ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান সুপরিচিত। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে যে, এই নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।

এদিকে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ সংক্রান্ত কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয়, ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যের সময় অনেক দেশ ওয়াকআউট করে সম্মেলন থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশের কূটনীতিক সেখানে বসেছিলেন এবং ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যকে সমর্থন করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...