ষোড়শ মিনিটে বক্সের ভেতর থেকে কোডি হাকপোর শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি শটে লিভারপুলকে সমতায় ফেরান দমিনিক সোবোসলাই।
তবে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হজম করে লিভারপুল। ৫৬তম মিনিটে গাস তিলের গোলে আবার লিড নেয় সফরকারীরা। আর ৭৩তম মিনিটে ও যোগ করা সময়ে দুই গোল করেন সোহেইব দ্রিউয়েশ।
আসরে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া লিভারপুল পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে। দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে পিএসভি।