✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাবেক ২২ ডিসি, এক যুগ্ম-সচিব বাধ্যতামূলক অবসরে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২০, | ১১:১১:৩১ |
২০১৪ ও ১৮ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসক (ডিসি) ও এক যুগ্ম-সচিবকে বাধ্যতামুলক অবসরে পাঠিয়েছে সরকার। এই ২২ ডিসি এখন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগসহ নানান পদে অতিরিক্ত সচিব ও সচিব হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও পড়ুন

এর আগে দুই দফায় ৪৫ জন সাবেক ডিসিকে ওএসডি করেছে সরকার।
জনপ্রদর্শন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত প্রশ্নবিদ্ধ নির্বাচনে যেসব জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন তারা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অপরাধ করেছেন। তারা অন্যায়ের কোনো প্রতিবাদ করেনি। তাই যাদের চাকরির বয়স ২৫ এর উপরে তাদের বাধ্যতামুলক অবসরে পাঠানো হচ্ছে।  আর যাদের চাকরির বয়স ২৫ এর কম তাদেরকে ওএসডি করা হচ্ছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..