সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ রেলকর্মী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৭, | ১১:০৭:৪৩ |

চীনের দক্ষিণপশ্চিমের ইউনান প্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় ১১ রেলশ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরের আগে কুনমিং শহরের লুয়োইয়াং টাউন রেলওয়ে স্টেশনের ভেতর রেললাইনে হতাহতের এ ঘটনা ঘটে।

 

 জানা গেছে, ‘ভূমিকম্পের সরঞ্জাম পরীক্ষার জন্য ব্যবহৃত’ ট্রেনটি ভোরে কুনমিংয়ের লুওয়াং টাউন স্টেশনে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণ শ্রমিকদের ধাক্কা দিলে ১১ জনের মৃত্যু ও দুই জন আহত হয়।


কুনমিং রেলওয়ে ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, কুনমিং লুওয়াং টাউন স্টেশনের ভিতরে একটি বাঁক দিয়ে ট্রেনটি স্বাভাবিকভাবে যাচ্ছিল, তখন ট্র্যাক এলাকায় প্রবেশকারী নির্মাণ শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। বৃহস্পতিবার দুপুরের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হয়ে গেছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 উল্লেখ্য, অস্পষ্ট নিয়মকানুন ও শিথিল নিরাপত্তা মানদণ্ডের কারণে চীনে শিল্পাঞ্চলগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে ২০২১ সালে লানঝু-শিনজিয়াং সেকশনের গানসু স্টেশনে ট্রেনের ধাক্কায় ১১ কর্মী প্রাণ হারিয়েছিলেন।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...