সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় মৃত্যু ৬ হাতির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২০, | ১০:৫৮:২৮ |

শ্রীলঙ্কার হবারানা এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় ছয়টি হাতির মৃত্যু  হয়েছে। যাত্রীবাহী ট্রেনটি এক পাল হাতিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের ছয় হাতির মৃত্যু হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এএফপির প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

একে শ্রীলঙ্কার ইতিহাসে বন্যপ্রাণী সংশ্লিষ্ট সবচেয়ে মর্মান্তিক ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।

এক্সপ্রেস ট্রেনটি হাবারানা এলাকায় অবস্থিত বন্যপ্রাণী অভয়ারণ্যের পাশ দিয়ে যাচ্ছিল। জায়গাটি রাজধানী কলম্বো থেকে ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) ভোরের ঠিক আগে এটি রেললাইনের ওপর দিয়ে পার হতে থাকা হাতি পরিবারটিকে ধাক্কা দেয়।

পুলিশ জানিয়েছে, হাতির পালকে ধাক্কা দেওয়ার পর ‘ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়নি’।

এই দুর্ঘটনায় আহত দুইটি হাতিকে বন্যপ্রাণী দপ্তরের কর্মকর্তারা চিকিৎসা দিচ্ছে।

দুর্ঘটনার পর ধারণ করা ভিডিওতে দেখা যায় একটি হাতি রেললাইনের পাশে শুয়ে থাকা একটি আহত বাচ্চা হাতিকে পাহারা দিচ্ছে।

একটি হাতি রেললাইনের পাশে শুয়ে থাকা আহত বাচ্চাকে পাহারা দিচ্ছে। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় হাতিকে হত্যা করা বা আঘাত দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। দেশটিতে আনুমানিক সাত হাজার হাতির বসবাস। তৃণভোজী ও নিরীহ এই রাজসিক প্রাণীকে শ্রীলঙ্কার জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির বৌদ্ধ ধর্মভিত্তিক সংস্কৃতিতেও হাতির তাৎপর্য রয়েছে।

২০১৮ সালের সেপ্টেম্বরে একই এলাকায় ট্রেনের ধাক্কায় দুইটি শিশু হাতি ও তাদের অন্তঃসত্ত্বা মা-হাতি মারা যায়।

এরপর থেকে এখান দিয়ে ট্রেন চালানোর সময় গতিবেগ কম রাখার নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...