সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃত বেড়ে ৫৫, গ্রেফতার ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৭, | ১০:৪০:৩১ |

হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এদিকে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

নগরীর দমকল বিভাগ জানিয়েছে, হংকংয়ের সরকারি আবাসিক অ্যাপার্টমেন্টে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে।

এক সংবাদ সম্মেলনে দমকল বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলেই ৫১ জন এবং হাসপাতালে চারজন মারা গেছেন। একজন দমকলকর্মীও মারা গেছেন।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তা পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। আজ সকাল ৮টায়ও ভবনগুলো থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। বহুতল ভবনের কোথাও কোথাও ছোট ছোট আগুনের শিখা তখনো দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

 

ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, চারটি ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে। তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে তাদের আজ সারা দিন লাগতে পারে। ওয়াং ফুক কমপ্লেক্সে থাকা আটটি ভবনের চারটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে, আরও তিনটি ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, আজ ভোর থেকেই ওয়াং ফুক কমপ্লেক্সের অনেক বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা ভবন থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন। অনেকে রাতে বন্ধু বা স্বজনদের বাড়িতে অবস্থান করে ভোরে নিজেদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে আসেন।

কোথা থেকে বা কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় পুলিশ একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক ও একজন প্রকৌশলীকে গ্রেফতার করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...