✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কাশিয়ানীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৯, | ১০:১৬:০৩ |

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত কাভার্ডভ্যান চালক মো. জাহাঙ্গীর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বানকাটা গ্রামের বাসিন্দা।

আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত কাভার্ডভ্যান চালক জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার কারণে সড়কের দুই পাশে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..