✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আজ কোথায় কী?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৯, | ১০:০৯:২৪ |

ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও বিভিন্ন সংগঠন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপি: ১. বেলা ১টায় খামার বাড়ি কৃষিবিদ মিলনায়তনে ‘ঢাকা মহানগর ছাত্রদল সদস্য সংগ্রহ ফরম বিতরণ, সদস্য নবায়ন ও গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্ররাজনীতি’ শীর্ষক আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২. বিকাল সাড়ে ৫টায় বাংলা একাডেমি আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা’ নিয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হবে। এতেও প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে স্মরণ সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ধর্ম উপদেষ্টা: সকাল ১০টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ঋণ বিতরণ ও অনুদান দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ: সকাল ৯টায় আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মানববন্ধন: জাতীয় প্রেসক্লাবে দুপুর আড়াইটায় কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ মানববন্ধন করবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..