সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

বলিভিয়ায় বাস খাদে, নিহত ৩১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৮, | ০৯:৪৩:২২ |

বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় এলাকায় মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে ৩১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির পোটোসি ও ওরুরো বিভাগের মধ্যে সংযোগ স্থাপনকারী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

পোটোসির বিভাগীয় পুলিশ কমান্ডের মুখপাত্র কর্নেল লিমবার্ট চক স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এ ঘটনায় ৩১ জন প্রাণ হারিয়েছেন। আমরা এখনও মরদেহগুলো উদ্ধারের জন্য কাজ করছি।’

পুলিশের প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গণপরিবহনটি মহাসড়ক থেকে ছিটকে ৮০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়।

লিমবার্ট চক বলেন, সড়কটির দুর্ঘটনাস্থলে তীক্ষ্ণ বাঁক এবং খাড়া ঢাল রয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা চলছে। আহত বাকী ১১ জন প্রাপ্তবয়স্কের মধ্যে দুইজন গুরুতর আঘাত পাওয়ায় তাদের অস্ত্রোপচার করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...