✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৪, | ০৯:৪০:৫৯ |

যশোর সদরে ফুটবল খেলার সময় বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

সুলতান কামারগন্না গ্রামের রাসেল হোসেনের ছেলে এবং ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

মৃত সুলতানের মা সেলিনা বেগম জানান, স্কুল ছুটি থাকায় সকালে বন্ধুদের সঙ্গে খেলতে যায় সুলতান। কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার সময় আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে সুলতান মাঠেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবাইদা আফসানা তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আ ন ম বজলুর রশিদ টুলু বলেন, ওই স্কুলছাত্রকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

-যশোর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..