✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৪, | ০৯:৪০:০২ |

চট্টগ্রামের রাউজানে কিশোরদের মধ্যে মারামারি থামাতে গিয়ে মুহাম্মদ আলমগীর (৪৫) এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আলমগীর উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার রাতে উরকিরচরে এ ঘটনা ঘটে।

জানা যায়, গ্রামে মুরগি বিক্রির দোকান চালাতেন আলমগীর। রাতে তার দোকানের সামনে কিশোরদের দুই গ্রুপ ধূমপান করাকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হয়। তিনি সেখানে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেন। হঠাৎ বুকে ঘুষি লাগলে তিনি অসুস্থ হন। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর নগরের আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। পরিবার মামলা করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

-চট্টগ্রাম প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..