✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৪, | ০৯:৩৮:৫৪ |

ঝিনাইদহের মহেশপুরে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নুর ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মহেশপুর উপজেলার ভাষনপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নুর ইসলাম ভাষনপোতা গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষি কাজের পাশাপাশি গরু পালন করতেন।

স্থানীয়া জানান, কৃষক নুর ইসলাম শুক্রবার সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে গরু নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় আচমকা বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। সেসময় মাঠে থাকা লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলাম জানান, নুর ইসলাম খুবই পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এতথ্য নিশ্চিত করেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

-ঝিনাইদহ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..