✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৪, | ০৯:৩১:১৭ |

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় মাহবুব নামে এক পিতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বিশনন্দীর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের ছেলে ইয়াসিন মিয়া পলাতক।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মাহবুব প্রবাসী ছিলেন। গত কয়েকদিন ধরে তার ছেলে ইয়াসিন মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করে আসছিল। শুক্রবার সকালেও ইয়াসিন তার বাবা মাহবুবের কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ সময় সেনাবাহিনীও ঘটনাস্থল পরিদর্শন করে।

 

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, হত্যায় জড়িত ইয়াসিন এক সময় মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিল। তবে মোটরসাইকেল কেনার টাকা না দেয়ায় সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিক তদন্তে বেড়িয়ে এসেছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান ওসি।

-নারায়ণগঞ্জ  প্রতিনিধি


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..