✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফেনীতে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৭, | ০৯:২৬:৩৫ |

ফেনীতে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম-ফেনী মহাসড়কের হাফিজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানে করে কিছু নির্মাণ শ্রমিক কাজ শেষে ফেনীর দিকে যাচ্ছিলেন। পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া আহত হন অন্তত ১০ জন। তাদের কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বলেন, আহত ও নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি। এখনও নিহতদের কারও নাম পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের মেশিন নিয়ে পিকআপে করে ফেনীর দিকে আসছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..