✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ থেকে বেরিয়ে নতুন সংগঠন শিগগিরই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৭, | ০৯:২২:৩৮ |
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ থেকে বেরিয়ে শিক্ষার্থীরা শিগগির নতুন একটি ছাত্র সংগঠনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।  নতুন ছাত্র সংগঠনটি নিজস্ব কর্মসূচির ভিত্তিতে স্বাধীনভাবে কাজ করবে এবং এর কোনো লেজুরবৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার এসব কথা জানান।
তবে, নতুন ছাত্র সংগঠনটির নেতৃত্ব কে দেবেন বা কবে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে তা উল্লেখ করেননি তারা।
তবে আগামী ২৪ ফেব্রুয়ারি উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন যে রাজনৈতিক দল আসছে, তার সঙ্গেও নতুন ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না বলে তারা উল্লেখ করেন।
আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার জানান, নতুন ছাত্র সংগঠনের নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবে এবং এটি কোনো রাজনৈতিক দলের সহযোগী সংগঠন হবে না।
তারা জানান, নতুন ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে জনমত জরিপ পরিচালনা করা হবে এবং সদস্য সংগ্রহ করা হবে।
অনলাইন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ এবং স্কুল ও মাদ্রাসায় এ জরিপ চালানো হবে এবং সদস্য সংগ্রহ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..