✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মার্কিন সহায়তা বন্ধে এইডসে লাখো মানুষের প্রাণহানির শঙ্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৭, | ০৯:২০:৩৭ |

যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তা প্রদানকারী দেশ। কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সব ধরনের বিদেশি সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম। ট্রাম্পের এই সিদ্ধান্তে কারণে বিশ্বজুড়ে এইচআইভি বা এইডসে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এইডস কর্মসূচির প্রধান।

জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তিন মাসের জন্য বেশিরভাগ বৈদেশিক সহায়তা বন্ধের নির্দেশ দেন ট্রাম্প। তার এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী মানবিক সংগঠনগুলোর জন্য বড় সংকট তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে প্রেসিডেন্টের জরুরি এইডস সহায়তা কর্মসূচির (পিইপিএফএআর) সব কার্যক্রম ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে, যদিও প্রশাসন পরবর্তীতে এই কর্মসূচির আওতায় ওষুধ সরবরাহের জন্য কিছু ছাড় দিয়েছে।

ফাউন্ডেশন ফর এইডস রিসার্চ (এএমএফএআর) জানিয়েছে, এই কর্মসূচি ২ কোটির বেশি এইচআইভি আক্রান্ত এবং ২ লাখ ৭০ হাজার স্বাস্থ্যকর্মীকে সহায়তা করে।

বার্তা সংস্থা এএফপিকে ইউএনএআইডিএসের নির্বাহী পরিচালক উইনি বিয়ানাইমা বলেন, ‘অনেক দেশের জন্য এটি ভয়াবহ পরিস্থিতি। আমি সবাইকে সতর্ক করতে চাই, এটি এইডস সহায়তা তহবিলের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি এটি বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ মারা যাবে।’

উএনএআইডিএসের নির্বাহী পরিচালক উইনি বিয়ানাইমা। ছবি: সংগৃহীত

জাতিসংঘের এইডস কর্মসূচির দেওয়া তথ্যের ভিত্তিতে বিয়ানাইমা আরও বলেন, ‘আমরা অতিরিক্ত মৃত্যু দশ গুণ পর্যন্ত বাড়তে দেখতে পারি। পাঁচ বছরে ৬৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে। নতুন সংক্রমণের সংখ্যাও ৮৭ লাখ পর্যন্ত বাড়তে পারে।

যদিও যুক্তরাষ্ট্র জানিয়েছে, ‘জীবন রক্ষাকারী চিকিৎসা’ এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। তবে আফ্রিকায় কাজ করা স্বাস্থ্যকর্মীরা জানান, এরইমধ্যে অনেক স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনের পাশে কথা বলতে গিয়ে উইনি বলেন, তিনি আফ্রিকার নেতাদের সঙ্গে এই বিষয়টি আলোচনা করেছেন। তাদের বিদেশি সহায়তা থেকে দেশীয় রাজস্ব ব্যবহারের দিকে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে অনেক আফ্রিকান দেশের বিশাল ঋণ রয়েছে। কিছু দেশের ঋণ তাদের মোট রাজস্ব সংগ্রহের ৫০ শতাংশের বেশি। যা তাদের সম্ভাব্য ঘাটতি পূরণের সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে।

ইউএনএআইডিএসের প্রধান বলেন, ‘এর একটা সমাধান হলো দ্রুত এবং ব্যাপক ঋণ পুনর্গঠন করতে চাপ দেওয়া। অনেক দেশে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ঋণের বোঝা বাড়ছে।’

১৯৬১ সালে প্রতিষ্ঠিত ইউএসএআইডির বার্ষিক বাজেট ৪০ বিলিয়ন ডলারেরও বেশি, যা বিশ্বের, বিশেষ করে দরিদ্র দেশগুলোতে বিভিন্ন উন্নয়ন, স্বাস্থ্য এবং মানবিক সহায়তা কর্মসূচির জন্য ব্যবহৃত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..