✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জামায়াতকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে ইসির গেজেট প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৯:০০:২০ |

নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি এবার গেজেট আকারে প্রকাশ করেছে। ইসি কর্মকর্তারা বৃহস্পতিবার (৩ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি জানান।

ইসির এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকসহ নির্বাচনে অংশগ্রহণে সব আইনি অধিকার নিশ্চিত হলো জামায়াতের। তবে এখনো জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকটি নির্বাচনি বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়নি। শিগগিরই সে কাজটিও সম্পন্ন করবে সংস্থাটি।

 

 

এর আগে, গত ২৪ জুন জামায়াতকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়। সেখান থেকে গত ২৬ জুন গেজেটটি প্রকাশ করা হয়।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেটে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের ৯০(বি) ধারার শর্তানুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবেদনের পরিপ্রেক্ষিতে দলটিকে ২০০৮ সালের ৫ নভেম্বর নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের প্রদত্ত রায়ের সূত্রে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। পরে আপিল বিভাগ হাইকোর্টের রায়কে বাতিল করে দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ দেন।

গেজেটে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল বিষয়ে নির্বাচন কমিশনের ২০১৮ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন প্রতীকসহ পুনর্বহাল করা হলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..