এবার ভারতের পানি বন্ধ করলো ভুটান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২৫, | ১১:৩৩:২০ |

একদিকে চীন। আরেকদিকে নেপাল। কাশ্মির নিয়ে পাকিস্তানের সঙ্গে দীর্ঘ বিরোধ তো আছেই। এবার এ তালিকায় যুক্ত হলো ভুটান। ভারতে সেচের পানি প্রবাহ আটকে দিয়েছে দেশটি। এতে বিপাকে পড়েছে আসামের চাষিরা। অঞ্চলটিতে চাষাবাদের ক্ষেত্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, আসামের বাকসা জেলা দিয়ে প্রবাহিত চ্যানেলের মাধ্যমে ভারতীয় কৃষকরা চাষের জন্য পানি পেতেন। কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল ওই সেচ চ্যানেল। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ডং।

আসামের বাকসা জেলার অন্তর্গত ২৬টি গ্রামের বহু কৃষক ওই চ্যানেলের পানির ওপর নির্ভরশীল। ১৯৫৩ সাল থেকে ওই চ্যানেল দিয়ে ভুটান থেকে পানি প্রবাহিত হয়ে আসছে। ওই এলাকার চাষিরা এই পানি চাষের কাজে ব্যবহার করেন। কিন্তু এবার ভুটান হঠাৎ করেই ওই চ্যানেলের প্রবাহ আটকে দিয়েছে। ফলে মহাসমস্যায় পড়েছেন বাকসা জেলার ২৬টি গ্রামের চাষিরা।

ভুটান সরকার অবশ্য এর জন্য কোনো কারণ উল্লেখ করেনি। এদিকে এই ঘটনায় ভারতীয় চাষিরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। আসামের বাকসা জেলার প্রশাসন ইতোমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে ব্যাপারটি নিয়ে আবেদন করেছে বলে জানা গেছে। কালিপুর, বোগাজুলি ও কালানদী অঞ্চলের ডং বাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সমিতির ব্যানারে জেলার কৃষকরা নিজেদের ক্ষোভ ও দাবির কথা তুলে ধরেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...