✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারত সফর নিয়ে ভক্তদের উদ্দেশে মেসির বার্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৪, | ০৮:৫১:০৪ |
চলতি বছরের শেষ দিকে ব্যক্তিগত সফরে ভারতে আসবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর এই সফর নিয়ে এতদিন চুপ থাকলেও এবার উচ্ছাস প্রকাশ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই কথা জানান ৩৮ বছর বয়সী এই ইন্টার মায়ামি ফরোয়ার্ড।
মেসি লিখেছেন, এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত। কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি ও সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করাটা হবে আনন্দের।
তিনি বলেন, এই ইভেন্টগুলোর টিকিট শুধুমাত্র জেলা অ্যাপে পাওয়া যাবে। ভারতের সবচেয়ে বড় তারকাদের ও শীর্ষ ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারাটাও হবে সম্মানের।
আয়োজকদের ঘোষণানুসারে, আগামী ১২ ডিসেম্বর কলকাতায় পা রাখবেন তিনি। এরপর সফরের অংশ হিসেবে যাবেন আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি। সফরসূচিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।
এর আগে, সবশেষ ২০১১ সালে ভারতে গিয়েছিলেন মেসি। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি।
এদিকে আগামী নভেম্বরে ভারতের কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সেই সফরে মেসি দলের সঙ্গে থাকবেন কি না কিংবা খেলবেন কি না, তা এখনও নিশ্চিত হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..