✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেশে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে জরুরি বার্তা বিজিবির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৫, | ০৮:৩২:২৪ |
দেশে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে জরুরি বার্তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি অসাধু চক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশের চেষ্টা করছে, এমন তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে বিজিবি।
 
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সোমবার (১৫ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত তিন মাসে বিজিবির অভিযানে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১ হাজার ৩ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে।
শরীফুল ইসলাম আরও বলেন, সীমান্তে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবি গোয়েন্দা কার্যক্রম ও অভিযান বাড়িয়েছে।
অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে তথ্য দিয়ে সহায়তা করতে ০১৭৬৯৬০০৫৫৫ নম্বরে (টোল ফ্রি) যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে বিজিবি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..