✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ান সরকারের পদত্যাগ দাবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৫, | ০৮:২৯:০০ |
বিরোধী দলের ওপর সরকারের দমনপীড়নের অভিযোগে উত্তাল তুরস্কের রাজনীতি।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানী আঙ্কারায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির বিশাল সমাবেশে যোগ দেন লাখো মানুষ। সমাবেশে এরদোয়ান সরকারের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আঙ্কারার তানদোগান স্কয়ারে এক বিশাল সমাবেশ করে রিপাবলিকান পিপলস পার্টি- সিএইচপি। যেখানে সমবেত হন কয়েক লাখ মানুষ। হাতে তুর্কি পতাকা আর দলীয় ব্যানার নিয়ে এরদোয়ান সরকারের পদত্যাগের দাবি জানান তারা।
গত কয়েক মাসে সিএইচপি-র একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র এবং বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুও।
 
সিএইচপির দাবি, এসব গ্রেফতার এবং দুর্নীতির অভিযোগ মিথ্যা। বিরোধী দলকে দুর্বল করতেই পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে সরকার। যা এরদোয়ানের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত করবে।
এদিনে আন্দোলনের মঞ্চে দাড়িয়ে দলীয় নেতা ওজগুর ওজেল বলেন, এই মামলাগুলো রাজনৈতিক। গ্রেফতার নেতারা নির্দোষ বলেও দাবি করেন তিনি।
তবে এমন অভিযোগ অস্বীকার করেছে এরদোয়ান সরকার। বলছে, তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং তারা আইন অনুযায়ী কাজ করছে।
এদিকে, তুরস্কের কংগ্রেস বাতিল চেয়ে ২০২৩ সালে করা মামলার রায় হওয়ার কথা আজ। কংগ্রেস বাতিল হলে সিএইচপি’র নেতৃত্ব বদল হওয়ার সম্ভাবনা প্রবল, যা দলটিকে অভ্যন্তরীণ সংকটে ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..