✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৫, | ০৭:৫৭:৫৯ |

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে সাত বছর বয়সী ছেলেশিশুকে (৭) ধর্ষণের অভিযোগে হৃদয় শীল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। হৃদয় শীল পেশায় নরসুন্দর।

পুলিশ জানায়, শুক্রবার বেলা দুইটার দিকে শিশুটিকে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে নিজের সেলুনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন হৃদয় শীল। রাতে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ সময় এক প্রতিবেশী ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ অভিযান চালিয়ে হৃদয় শীলকে গ্রেপ্তার করে।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, ধর্ষণের ঘটনায় রাতে ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেছেন। পুলিশের কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন গ্রেপ্তার হৃদয় শীল। ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়। ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য ভুক্তভোগী শিশুকেও সকালে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..