সর্বশেষ :
ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড ভালোবেসে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী (দেখুন ভিডিও) রমজানে দুবাইয়ে ভিক্ষুকদের বিরুদ্ধে হচ্ছে অভিযান বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে : দুর্যোগমন্ত্রী ধর্মমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যে কারণে শেরপুরে গণভোট হবে না তারেক রহমানকে সভাপতি করে একনেকসহ ৩ কমিটি পুনর্গঠন ফ্যামিলি কার্ডের নামে কেউ টাকা চাইলে পুলিশে দিন : সমাজকল্যাণমন্ত্রী প্রেসসচিব পেলেন রাষ্ট্রপতি, ফের দায়িত্বে সরওয়ার আলম

ঈদযাত্রা: ইঞ্জিন সংকটে কমেছে বিশেষ ট্রেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৫, | ০৭:৫৬:০২ |

লোকোমোটিভ (ইঞ্জিন) সংকটের কারণে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ঈদের বিশেষ ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, চট্টগ্রাম থেকে এ বছর ঈদ উপলক্ষে শুধুমাত্র একটি জোড়া বিশেষ ট্রেন চালানো হবে শুধুমাত্র চট্টগ্রাম-চাঁদপুর রুটে।

গত বছর ঈদে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালিত হয়েছিল চট্টগ্রাম থেকে। সেগুলো হলো—চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে একটি, চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুটি এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি।

এবার বিশেষ ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ব্যাপক দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..