✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কাহালুতে খাবার দেওয়ার কথা বলে ২ শিশুকে ধর্ষণ,

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৫, | ০৭:৫১:৫২ |

বগুড়ার কাহালুতে খাবার দেওয়ার কথা বলে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় নুর ইসলাম নামে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত নুর ইসলাম পলাতক।

এ ঘটনায় শনিবার (১৫ মার্চ ) কাহালু থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত বুধবার খাবার দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন দুই শিশুর একজনের জ্বর এবং আরেকজনের রক্তক্ষরণ শুরু হয়। তাদের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয় বলে জানান কাহালু থানার ওসি আব্দুল হান্নান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..