✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেক্সিকোর ইউকাতানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৪, | ০৬:৫৩:১১ |
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মেরিদা-কামপেচে মহাসড়কে ট্রেইলার, ট্যাক্সি ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে।
রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
 
বার্তাসংস্থাটি বলছে, দুর্ঘটনাটি ঘটে মেরিদা ও কামপেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে। এতে একটি ট্রেইলার, একটি প্রাইভেটকার এবং একটি ট্যাক্সির যাত্রীরা প্রাণ হারান।
ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি লিখেছেন, “প্রথম খবর পাওয়ার পর থেকেই জরুরি পরিষেবা, নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা দিচ্ছেন।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..