সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জয়ে ফিরল আর্সেনাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৪, | ০৬:৪৭:৪৯ |
চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) প্রথম দুই ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচে লিভারপুলের কাছে হেরে গিয়েছিল ১-০ গোলে। তবে চতুর্থ ম্যাচে এসে আবারও জয় পেল গানাররা। আজ শনিবার নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল।
আর্সেনালের হয়ে দুই অর্ধে চমৎকার দুটি গোল করেন মার্তিন জুবিমেন্দি। জালের দেখা পেয়েছেন ভিক্তর ইয়োকেরেশও। এই মৌসুমে আর্সেনালে যোগ দিয়ে প্রথম তিন ম্যাচে কোনো গোল কিংবা অ্যাসিস্ট ছিল না জুবিমেন্দির। এবার এক ম্যাচেই দুই গোল করলেন স্প্যানিশ এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
 
৩২তম মিনিটে প্রথম গোল করেন জুবিমেন্দি। বক্সের বাইরে থেকে তার ক্ষিপ্র গতির ভলি প্রতিপক্ষের একজনের মাথায় লাগলেও জালে জড়ায়। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন আরেক নবাগত ইয়োকেরেশ। এই নিয়ে আর্সেনালের জার্সিতে তার গোল হলো তিনটি। ৭৯তম মিনিটে দলের হয়ে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন জুবিমেন্দি। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..