✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল আজ, সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৩, | ০৬:৪৫:৪৪ |
পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনার বেড়া উপজেলা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বদলীয় সংগ্রাম কমিটি আজ রোববার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল এবং সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে।
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বেড়া পৌরসভার ফকির রাইস মিল প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ও বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বেড়া পৌরসভা, উপজেলার চার ইউনিয়নের রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে ‘৬৮ পাবনা-১ সর্বদলীয় সংগ্রাম কমিটি’ গঠন করেন। তারা নির্বাচন কমিশনের সাম্প্রতিক সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।
 
কমিটির নেতারা জানান, স্বাধীনতার পর থেকে পাবনা-১ আসনটি গঠিত ছিল পুরো সাঁথিয়া উপজেলা, বেড়া পৌরসভা ও বেড়ার চারটি ইউনিয়ন নিয়ে। অন্যদিকে, পাবনা-২ আসনে ছিল বেড়ার বাকি পাঁচটি ইউনিয়ন ও পুরো সুজানগর উপজেলা। কিন্তু নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাবনা-১ আসন হবে শুধু সাঁথিয়া উপজেলা, আর বেড়া ও সুজানগর উপজেলা মিলিয়ে গঠিত হবে পাবনা-২ আসন।
এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন বেড়াবাসী। তারা অভিযোগ করছেন, এতে তাদের রাজনৈতিক ও প্রশাসনিক স্বার্থ ক্ষুণ্ন হবে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন বেড়াবাসী। গত ৭ সেপ্টেম্বর তারা ঢাকা-পাবনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভও করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..