✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৩, | ০৫:৪৪:৩২ |

মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় আসলে ঢাকা থেকে আসা বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চন্দ্রা পরিবহনের বাসটি খাদে পড়ে গাছের সাথে ধাক্কা লাগে।


এ ঘটনায় দুই বাসের চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীনভিউ পরিবহনের বাসটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে চন্দ্রা পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, আমরা আসার আগেই আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চন্দ্রা পরিবহনের চালকের অবস্থা গুরুতর। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..